Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশি অত্যাচারে মৃত্যুতে ফের কেস ডায়েরি তলব

পুলিশি অত্যাচারে আড়ষার যুবকের মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় আগেই তদন্তভার সিআইডিকে হস্তান্তর করেছিল হাইকোর্ট।

পুলিশি অত্যাচারে মৃত্যুতে ফের কেস ডায়েরি তলব
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিশি অত্যাচারে আড়ষার যুবকের মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় আগেই তদন্তভার সিআইডিকে হস্তান্তর করেছিল হাইকোর্ট। সেই মামলায় কেস ডায়েরিতে আরও গলদ খুঁজে পেলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে মামলায় নতুন করে রাজ্যকে ফের কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। ঘটনা হল, গত ১৬ জুলাই মোবাইল চুরির অভিযোগে আড়ষার বাসিন্দা বিষ্ণু কুমারকে (৩৪) থানায় তুলে নিয়ে যায় এক সিভিক ভলান্টিয়ার। গত ১৯ জুলাই মৃত্যু হয় বিষ্ণুর। পুলিশি মারধরের কারণেই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃতের পরিবার। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে অসন্তুষ্ট হয়ে এরপরেই কল্যাণী এআইএমএস-এ দেহের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি। গত ১৪ আগস্ট সেই মামলার শুনানিতে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে একাধিক অসংগতি নজরে আসে বিচারপতির। এরপরই সিআইডিকে মামলার তদন্তভার দিয়েছিলেন বিচারপতি ঘোষ। সেই মামলাতেই নতুন করে কেস ডায়েরি তলব করেছে আদালত।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ