Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় প্রার্থীদের জনসংযোগ শুরু, ময়দানে তৃণমূল-বিজেপি-সিপিএম

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকেই হাওড়া শহরের বিভিন্ন কেন্দ্রে শাসক ও বিরোধী শিবিরের প্রার্থীরা জোরকদমে প্রচারে নেমে পড়লেন। বহু আলোচিত শিবপুর বিধানসভা কেন্দ্রেও একই চিত্র ধরা পড়েছে।

হাওড়ায় প্রার্থীদের জনসংযোগ শুরু, ময়দানে তৃণমূল-বিজেপি-সিপিএম
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকেই হাওড়া শহরের বিভিন্ন কেন্দ্রে শাসক ও বিরোধী শিবিরের প্রার্থীরা জোরকদমে প্রচারে নেমে পড়লেন। বহু আলোচিত শিবপুর বিধানসভা কেন্দ্রেও একই চিত্র ধরা পড়েছে। তৃণমূল ও বিজেপি, দু-দলের প্রার্থীকেই এদিন বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করতে দেখা যায়।

Advertisement

মঙ্গলবার শিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে ডাঃ রানা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পরই তিনি মাঠে নেমে পড়েন। ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই রাতেই তিনি কদমতলা বাজার এবং বালিটিকুরি বাজার এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। পরে দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করে ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। বুধবার দিনের বিভিন্ন সময়ে একাধিক সামাজিক কর্মসূচিতে যোগ দিয়ে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি ইফতার মাহফিলেও অংশ নেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে কথাবার্তা বলে ভোটের আগে সম্পর্ক আরো মজবুত করার উদ্যোগ নেন। পাশাপাশি, শিবপুরে বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষও এদিন সকাল থেকেই প্রচারে সক্রিয় হন। দিন শুরু করেন শংকরমঠে গিয়ে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর রামরাজাতলা মন্দিরে পুজো দেন। পরে শিয়ালডাঙা মোড়ের একটি মন্দিরেও প্রার্থনা করেন তিনি। মন্দির পরিক্রমার পর আশপাশের এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটবাক্সে সমর্থন চেয়ে প্রচার চালান।
অন্যদিকে, মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রেও প্রচারের ছবি ধরা পড়েছে। তৃণমূল প্রার্থী তথা বর্তমান বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অরূপ রায় এদিন নিজের বাড়ির সামনে থেকেই নির্বাচনী প্রচার শুরু করেন। এলাকায় বিভিন্ন রাস্তায় ঘুরে মানুষের সঙ্গে দেখা করেন তিনি। যদিও বুধবার রাত পর্যন্ত এই কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা না-হওয়ায় তাদের কোনো প্রচার কর্মসূচি চোখে পড়েনি। তবে সিপিএম প্রার্থী ইমতিয়াজ আহমেদ এদিন দেওয়াল লিখনের পাশাপাশি দালালপুকুরসহ হাওড়ার ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার চালান।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ