Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘ভুল’ করে প্রতিবেশী দেশে, পাক রেঞ্জার্সের হাতে আটক রিষড়ার বিএসএফ জওয়ান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে বর্তমানে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। এরইমধ্যে বৃহস্পতিবার ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করলেন রিষড়ার বাসিন্দা এক বিএসএফ জওয়ান।

‘ভুল’ করে প্রতিবেশী দেশে, পাক রেঞ্জার্সের হাতে আটক রিষড়ার বিএসএফ জওয়ান
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে বর্তমানে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। এরইমধ্যে বৃহস্পতিবার ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করলেন রিষড়ার বাসিন্দা এক বিএসএফ জওয়ান। ইতিমধ্যে পুণম কুমার সাউ নামে ওই ব্যক্তিকে আটক করেছে পাক রেঞ্জার্স। তাঁকে দেশে ফিরিয়ে আনতে পাক রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী। রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত পুণমকে মুক্তি দেয়নি পাক সেনা। আলোচনা জারি রয়েছে। 

Advertisement

রিষড়ার পিটি লাহা স্ট্রিটের বাসিন্দা পুণম কুমার সাউ। বাড়িতে বাবা, মা, স্ত্রী ও এক সন্তান রয়েছেন। স্ত্রী রজনী বলেন, ‘বুধবার রাতেই জানতে পারি পুণম পাক সেনার হাতে ধরা পড়েছেন।’ তিনি বলেন, ‘স্বামীর এক সহকর্মী-বন্ধু রাতেই ফোন করেছিলেন। ১৮ বছর ধরে বিএসএফে কর্মরত আমার স্বামী। দোলে শেষবার এসেছিল রিষড়ার বাড়িতে এসেছিলেন। পরিবারের সদস্যরা বলছেন, ভারত সরকার ঘরের ছেলেকে ফিরিয়ে আনুক। জওয়ানের মায়ের কথায়, ফের মায়ের কোলে সন্তান ফিরুক সেটাই চাই।
জানা গিয়েছে, বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়েনর কনস্টেবল পুণম। বৃহস্পতিবার পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ভারত-পাক সীমান্তে কৃষিজমিতে টহলদারি চালাচ্ছিলেন তিনি। কৃষকদের সাহায্য করছিলেন। আচমকা ভুল করে পাক ভূখণ্ডে প্রবেশ করেন। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্সের সদস্যরা। জওয়ান বা সাধারণ নাগরিকদের অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করার ঘটনা নতুন নয়। সামরিক প্রোটোকল মেনেই সমস্যার সমাধান করা হয়। 

সম্পর্কিত সংবাদ