Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপে যুবক খুন, গ্রেপ্তার দাদা

কাকদ্বীপে যুবক খুনের ঘটনায় ধৃত রাকেশ শেখকে তোলা হল আদালতে। শনিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারক চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।

কাকদ্বীপে যুবক  খুন, গ্রেপ্তার দাদা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপে যুবক খুনের ঘটনায় ধৃত রাকেশ শেখকে তোলা হল আদালতে। শনিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারক চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, রাকেশ মৃত যুবক রাকিব শেখের দাদা। শুক্রবার সকালে পুলিস রাকেশকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর এদিন রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণেই এই খুনের ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে রাকিবের ঘাড়ে ও মাথায় কোপ মারা হয়েছিল। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে ধান খেতের মধ্য থেকে পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো রাকিবের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। হারউড পয়েন্ট কোস্টাল থানায় একটি খুনের মামলা রুজু হয়। পুলিস তদন্ত শুরু করে। পরে রাকেশকে গ্রেপ্তার করা হয়। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাকেশ তাঁর ভাইকে খুন করার কথা স্বীকার করেছে। পারিবারিক অশান্তির কারণে এই খুন হয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ