Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১৬ই রাজ্যে বিশেষ কর্মসূচি বিজেপির

সামশেরগঞ্জে দুষ্কৃতীদের হাতে খুন হন হরগোবিন্দ দাস ও চন্দন দাস। বাবা ও ছেলের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ।

১৬ই রাজ্যে বিশেষ কর্মসূচি বিজেপির
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামশেরগঞ্জে দুষ্কৃতীদের হাতে খুন হন হরগোবিন্দ দাস ও চন্দন দাস। বাবা ও ছেলের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। এই খুনের প্রতিবাদে ১৬ এপ্রিল রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির ডাক দিল বিজেপি। গেরুয়া পার্টি এই দিনটিকে ‘হিন্দু শহিদ দিবস’ হিসেবে পালন করবে। 

Advertisement

মালদহ-মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর লাগাতার আক্রমণের প্রতিবাদে রবিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বিজেপি। সেখানেই এই কর্মসূচির ঘোষণা করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, সংশ্লিষ্ট দুই জেলা থেকে বহু মানুষ অন্যত্র আশ্রয় নিচ্ছেন বলে বিজেপির দাবি। হামলার শিকার হিন্দুদের সাহায্যে আম জনতার কাছে আর্থিক সাহায্যেরও আবেদন করবে গেরুয়া পার্টি। সমাজিক মাধ্যমে অনলাইনে টাকা তুলেও হিন্দুদের সাহায্য করার পরিকল্পনা নিয়েছে তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ