Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি কর্মী খুন: সাড়ে চার বছর পর সিবিআইয়ের জালে অভিযুক্ত

২০২১ সালে নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় ‘পলাতক’ এক অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল সিবিআই। তার নাম অরুণ দে ওরফে ভাই  (৫০)।

বিজেপি কর্মী খুন: সাড়ে চার বছর পর সিবিআইয়ের জালে অভিযুক্ত
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় ‘পলাতক’ এক অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল সিবিআই। তার নাম অরুণ দে ওরফে ভাই  (৫০)। তার বাড়ি নারকেলডাঙা থানার গিরিশ বিদ্যারতন লেনে। ঘটনার সাড়ে চারবছর পর এদিন সকালে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে তাকে ধরা হয়। ঘটনার পরই লোকটি কলকাতা থেকে পালিয়ে মধ্যমগ্রামে তার এক আত্নীয়বাড়িতে আশ্রয় নিয়েছিল। তার খোঁজে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল সিবিআই। এদিন ধৃতকে কলকাতায় বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহার এজলাসে তোলা হয়। বিচারক তাকে ৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রের খবর, এই হত্যাকাণ্ডে মোট অভিযুক্ত ২০ জন। তাদের ম঩ধ্যে অরুণসহ ১৫ জন ধরা পড়েছে এবং ন’জন এখন জেল হেফাজতে রয়েছে। জামিনে মুক্ত আছে বাকি ছ’জন। অন্য পাঁচজন এখনও পলাতক। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তাদেরও নামে মাথাপিছু ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে রেখেছে সিবিআইয়ের বিশেষ অপরাধ দমন শাখা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ