Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের দুর্গা-আরাধনা করবে বিজেপি, তীব্র কটাক্ষ তৃণমূলের

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের দুর্গা পুজো করতে চলেছে বিজেপি। বিধাননগরের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র বা ইজেডসিসি’তে এবার রাজ্য বিজেপির তরফে দুর্গাপুজোর আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফের দুর্গা-আরাধনা  করবে বিজেপি, তীব্র কটাক্ষ তৃণমূলের
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের দুর্গা পুজো করতে চলেছে বিজেপি। বিধাননগরের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র বা ইজেডসিসি’তে এবার রাজ্য বিজেপির তরফে দুর্গাপুজোর আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার দুর্গাপুজো উপলক্ষ্যে খুঁটিপুজো হয়েছে। হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ২০২০ সালে বিজেপি দুর্গাপুজো শুরু করেছিল। কিন্তু ২০২৩ ও ২০২৪ সালে বিজেপি দুর্গাপুজো করেনি। ফের এবার পুজোর আয়োজন। এ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, বিজেপি একবার পুজো করল, আবার বন্ধ করে দিল, এবছর আবার করছে, এভাবে দুর্গাপুজো হয় নাকি! আসলে বিজেপি নেতারা ‘পাড়া কালচার’ থেকে বিচ্যুত। মানুষ ওদের থেকে মুখ ফিরিয়েছেন। তাই পুজোর ক’টা দিন কোথাও এক জায়গায় বসবে বলে বিজেপি নেতারা এসব করছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ