Bartaman Logo
৯ জুন, ২০২৬

৬ সেপ্টেম্বর থেকে ৩ দিনের বিশেষ কর্মশালা বিজেপির

দলের সাংগঠনিক হালহকিকত থেকে ভোটমুখী রাজ্যগুলিতে নির্বাচনী প্রস্তুতি। আগামী ৬ সেপ্টেম্বর থেকে দিল্লিতে দলের সাংসদদের নিয়ে তিনদিনের বিশেষ কর্মশালার আয়োজন করতে চলেছে বিজেপি।

৬ সেপ্টেম্বর থেকে ৩ দিনের বিশেষ কর্মশালা বিজেপির
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের সাংগঠনিক হালহকিকত থেকে ভোটমুখী রাজ্যগুলিতে নির্বাচনী প্রস্তুতি। আগামী ৬ সেপ্টেম্বর থেকে দিল্লিতে দলের সাংসদদের নিয়ে তিনদিনের বিশেষ কর্মশালার আয়োজন করতে চলেছে বিজেপি। উদ্বোধনের দিন অথবা সমাপ্তিতে ওই কর্মশালায় হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। বিজেপির শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। ইতিমধ্যেই দলের সমস্ত এমপিকে এই ব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে স্পষ্টই বলে দেওয়া হয়েছে, অত্যন্ত জরুরি প্রয়োজন কিংবা আপৎকালীন পরিস্থিতি না হলে কর্মশালায় হাজির থাকতেই হবে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। আগামী বছরের প্রায় গোড়াতেই পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ বিধানসভা ভোট। নির্বাচন রয়েছে অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতেও। দলীয় সূত্রের খবর, প্রস্তাবিত ওই কর্মশালায় অন্যতম প্রধান গুরুত্ব পেতে চলেছে দু’টি রাজ্যই। বিহার এবং পশ্চিমবঙ্গ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ