Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাজেট অধিবেশনের শেষ দিনটিও বিক্ষোভ দেখিয়ে নষ্ট করল বিজেপি

বৃহস্পতিবারও বিধানসভায় আলোচনায় অংশ না নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। উল্লেখ্য, এদিন ছিল বাজেট অধিবেশনের শেষদিন।

বাজেট অধিবেশনের শেষ দিনটিও  বিক্ষোভ দেখিয়ে নষ্ট করল বিজেপি
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবারও বিধানসভায় আলোচনায় অংশ না নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। উল্লেখ্য, এদিন ছিল বাজেট অধিবেশনের শেষদিন। দলের এই ভূমিকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপিরই এক বিধায়ক। ওয়াক আউট করার পর মিডিয়াকে বঙ্কিম ঘোষ বলেন, ‘মানুষ বিধানসভায় পাঠিয়েছে, আলোচনায় আমাদের অংশ নেওয়া উচিত।’  স্পিকার বিমান বন্দ্যেপাধ্যায় বলেন, ‘আশা করছি—আগামী দিনে বিরোধীদের শুভবুদ্ধির উদয় হবে। তাঁরা সভায় সংযত আচরণ করবেন।’ এই প্রসঙ্গে পরে যোগাযোগ করা হলে বিজেপি সদস্য বঙ্কিম ঘোষ দাবি করেন, ‘সভায় আমাদের অংশ না-নেওয়ার পরিস্থিতি তৈরি করেছে শাসক দলই। এমনটা না-হলে আমরা সভায় অংশ নিয়ে মানুষের কথাই বলতাম। এটাই আমার বক্তব্য ছিল। কিন্তু তা অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে।’ 

Advertisement

ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনার সময় বিজেপি সদস্যরা সভায় উপস্থিত ছিলেন না। শোভনদেব চট্টোপাধ্যায় এবং নির্মল ঘোষ বিরোধীদের আচরণের নিন্দা করেন। শোভনদেব বলেন, বিরোধীরা বিশৃঙ্খল আচরণ করেছেন। দায়িত্বশীল বিরোধী পক্ষের ভূমিকা তাঁরা পালন করেননি। 
এদিন অধিবেশনের শুরুতেই বিজেপি সদস্যরা কালো কাপড় দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ওয়েলে নেমেও স্লোগান চলে। এর মধ্যেই একটি অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনা সম্পন্ন হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়ে বিজেপি ওয়াক আউট করে। এই অধিবেশনে কোনও বিভাগীয় বাজটের উপর আলোচনায় তারা অংশই নেয়নি। বিক্ষোভ দিয়ে শেষদিনের সভা শুরু হলেও ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা শেষ হয় দুই মন্ত্রীর সঙ্গীতের মধ্য দিয়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ