Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মীদের প্রতিবাদের মুখে চন্দননগরের বিজেপি প্রার্থী, দফায় দফায় বিক্ষোভ

চন্দননগরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। এনিয়ে দু’পক্ষের বিজেপি কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

কর্মীদের প্রতিবাদের মুখে চন্দননগরের বিজেপি প্রার্থী, দফায় দফায় বিক্ষোভ
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। এনিয়ে দু’পক্ষের বিজেপি কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে নেতৃত্ব পরিস্থিতি সামাল দিলেও এনিয়ে বিজেপির কোন্দল বেআব্রু হয়ে গিয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকেই একাধিকবার চন্দননগরে বিক্ষোভ দেখিয়েছেন পদ্মপার্টির কর্মীরা। বুধবার ফের একবার দলের প্রার্থী দীপাঞ্জন গুহকে টিকিট দেওয়ার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। বুধবার সকাল থেকে চন্দননগরের বিভিন্ন রাস্তায় কর্মীরা জমায়েত হয়ে প্রকাশ্যেই প্রার্থী বদলের দাবিতে সরব হন। রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ওই বিক্ষোভ পর্ব চলেছে। তারই মধ্যে চাউলপট্টি এলাকায় প্রচারে এসে দলেরই কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দীপাঞ্জন।

Advertisement

বিক্ষোভকারীরা এদিন জানিয়েছেন, বছরের পর বছর দীপাঞ্জন প্রার্থী হন। কিন্তু ভোট শেষ হয়ে গেলে আর তাঁর দেখা মেলে না। কর্মীদের বিপদে, শাসকদলের হামলার সময়ে কখনও তাঁর সাহায্য পাওয়া যায় না। এমন স্বার্থপর মানুষকে প্রার্থী না করার দাবি করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, প্রার্থীকে ঘিরে কোনও বিক্ষোভ হয়নি। তৃণমূলই বিজেপির পতাকা ব্যবহার করে ওইসব কাণ্ড ঘটাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ