Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এপস্টাইনের সঙ্গে যোগাযোগ রাখা ‘বড় ভুল’, ক্ষমাপ্রার্থী বিল গেটস

যৌন অপরাধী এপস্টাইনের সঙ্গে যোগাযোগ রাখা ‘বড় ভুল’ ছিল। কর্মীদের কাছে ক্ষমা চেয়ে বললেন বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা অবশ্য দাবি করেছেন, তিনি কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। ঘটনার জেরে তাঁর সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘গেটস ফাউন্ডেশন’-এর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।

এপস্টাইনের সঙ্গে যোগাযোগ রাখা ‘বড় ভুল’, ক্ষমাপ্রার্থী বিল গেটস
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: যৌন অপরাধী এপস্টাইনের সঙ্গে যোগাযোগ রাখা ‘বড় ভুল’ ছিল। কর্মীদের কাছে ক্ষমা চেয়ে বললেন বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা অবশ্য দাবি করেছেন, তিনি কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। ঘটনার জেরে তাঁর সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘গেটস ফাউন্ডেশন’-এর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি। 

Advertisement

সংবাদ সংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে বিল গেটস বলেছেন, ‘আমি কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না। আমার চোখের সামনে কোনও অপরাধ হয়নি। নির্যাতিতাদের কারও সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না।’ প্রসঙ্গত, বিল গেটসের সঙ্গে যৌন অপরাধী এপস্টাইনের যে সব ছবি সামনে এসেছে, তাতে একাধিক মহিলাকে দেখা গেছে। গেটস জানিয়েছেন, ওই মহিলাদের সহকারী বলে পরিচয় দিয়েছিল এপস্টাইন। তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এপস্টাইনের কার্যকলাপ নিয়ে সন্দিহান ছিলেন।  গেটস স্বীকার করেছেন, যৌন অপরাধের মামলায় এপস্টাইনের ১৮ মাসের হাজতবাসের বিষয়টি জানা ছিল। তবে একাধিক দেশে এপস্টাইনের সঙ্গে সফর করলেও কোথাও ‘রাত্রিবাস’ করেননি বা ‘এপস্টাইনের দ্বীপে যাননি’। 
এদিন নিজের প্রেমের সম্পর্ক প্রসঙ্গে গেটস জানিয়েছেন, যৌন অপরাধে যুক্ত না থাকলেও একাধিকবার বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। বিল বলেন, ‘আমার একজন রুশ ব্রিজ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিল। রাশিয়ার একজন পরমাণু বিজ্ঞানীর সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম।’ 

সম্পর্কিত সংবাদ