Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৫ বিঘার কলাবাগান নষ্টের  অভিযোগ ভগবানগোলায়

৫ বিঘার কলাবাগান নষ্টের  অভিযোগ ভগবানগোলায়
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার রাতে ভগবানগোলা থানার নতুন কাশিয়াডাঙায় কলাবাগান কেটে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষি মিঠুন শেখের প্রায় ৫ বিঘা কলাবাগান কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। তার ফলে তিনি বিপুল ক্ষতির মুখে পড়েছেন।
Advertisement
মিঠুন বলেন, আমাদের সঙ্গে এলাকার কারও ঝগড়া, বিবাদ নেই। কয়েকদিন আগের একটি ঘটনার কথা পুলিসকে জানিয়েছি। পুলিস ঠিকঠাক তদন্ত করলেই সব পরিষ্কার হবে। যারা আমার এই সর্বনাশ করেছে, তাদের কঠোর শাস্তি চাই।
মিঠুনের ভাই আরিফ শেখ বলেন, দাদা ঋণ নিয়ে কলাচাষ করেছিল। প্রায় পাঁচ-ছয় মাস লালন পালন করার ফলে বাগানের প্রায় সব গাছে কলার কাঁদি এসেছিল। মাস খানেকের মধ্যেই গাছ থেকে কলা নামানো হতো। কলা বিক্রি করে ঋণ শোধের পরিকল্পনা ছিল। কিন্তু, তার আগেই সব শেষ করে দেওয়া হল।  ভগবানগোলা থানার এক আধিকারিক বলেন, নির্বিচারে কলাবাগান নষ্ট করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ