সংবাদদাতা, শীতলকুচি: গাঁজা চাষ রুখতে শীতলকুচি ব্লকের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিস। সোমবার শীতলকুচি ব্লকের মাঘপালা ও ভোগদাবড়ি এলাকায় আবগারি দপ্তর ও শীতলকুচি পুলিসের যৌথ অভিযানে প্রায় ১২বিঘা জমির গাঁজা খেত নষ্ট করে। এদিন ভোগদাবড়ি এলাকার এক বাড়ি থেকে ৩২কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিস।
Advertisement
গোপন সূত্রে খবর আসে, ভোগদাবড়ি এলাকার মোহন সরকারের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো, বিডিও সোফিয়া আব্বাস। তাদের উপস্থিতিতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিস। যদিও বাড়ির মালিক পলাতক।
শীতলকুচি ব্লক সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গাঁজা চাষ হয়। একশ্রেণির অসাধু ব্যক্তি টাকার টোপ দিয়ে স্থানীয়দের চাষে উৎসাহ দেয় বলে অভিযোগ। নদীচর গুলিতে এই গাঁজা চাষ হয়ে থাকায় কারা গাঁজা চাষ করছে সেবিষয়ে জানতে হিমসিম খেতে হয় প্রশাসনকে। ওসি জানান, লাগাতার এধরনের অভিযান চালানো হচ্ছে। বাড়ির মালিকের খোঁজ চলছে।