সংবাদদাতা, দিনহাটা: বৃহস্পতিবার ১৫ বিঘা জমিতে গাঁজা গাছ কাটল পুলিস। এদিন দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্রের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। সাহেবগঞ্জ থানার দশগ্রাম গোবরাছড়া গ্রামে গাঁজা গাছ নষ্ট করে পুলিস। পাটকাঠির আড়ালে গাঁজা চাষ করা হচ্ছিল। খবর পেয়ে এই অভিযান চালায় পুলিস। গাঁজা চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিসকর্তারা। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, এদিন ১৫ বিঘা জমিতে গাঁজা চাষ নষ্ট করা হয়েছে। অভিযান জারি থাকবে।



