Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার বাড়ি: উপভোক্তা যাচাইয়ে বাড়তি সতর্কতা

১২ লক্ষ উপভোক্তাকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে দুই কিস্তিতে টাকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে চলেছে রাজ্য সরকার।

বাংলার বাড়ি: উপভোক্তা যাচাইয়ে বাড়তি সতর্কতা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১২ লক্ষ উপভোক্তাকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে দুই কিস্তিতে টাকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে চলেছে রাজ্য সরকার। তবে এক্ষেত্রেও উপভোক্তা যাচাইয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। আগের বার টাকা দেওয়ার পরে বেশ কিছু অযোগ্য উপভোক্তা চিহ্নিত হয়েছিল। তাঁদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়েছিল। এবার এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না রাজ্য সরকার। বর্তমানে প্রথম পর্যায়ের যাচাইয়ের পরে ১৬ লক্ষ উপভোক্তার সুপার চেকিং চালু হয়েছে। সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ের এই যাচাইয়ের পরে তালিকায় যাতে একজনও অযোগ্য উপভোক্তা না থাকে, তা সুনিশ্চিত করতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ