নয়াদিল্লি, ১ মার্চ: দূষণের জেরে প্রতি বছরই সংবাদ শিরোনামে থাকে রাজধানী। শীতের আগে থেকেই পাল্লা দিয়ে বাড়তে দূষণের মাত্রা। সেই দূষণ রোধ করতেই এবার নয়া পদক্ষেপ করল দিল্লির বিজেপি সরকার। ১৫ বছরের পুরনো গাড়িতে আর জ্বালানি (পেট্রল, ডিজেল) দেওয়া হবে না। আজ, শনিবার দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এমনটাই ঘোষণা করেছেন।
Advertisement
দিল্লিতে বায়ু দূষণ নিয়ে এদিন তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। তারপরই তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আমরা পেট্রল পাম্পগুলিতে বিশেষ একটি পরিকাঠামো স্থাপন করছি। এর মাধ্যমে ১৫ বছর বা তার বেশি পুরনো যানবাহনগুলিকে শনাক্ত করা হবে। ওই সকল গাড়িগুলিকে কোনও জ্বালানি সরবরাহ করা হবে না। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে শীঘ্রই এই সিদ্ধান্তের কথা জানানো হবে।" আগামী ১ এপ্রিল থেকে এই নতুন নীতি রাজধানীতে কর্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
১৫ বছরের পুরনো গাড়িতে জ্বালানি সরবরাহ বন্ধের পাশাপাশি আরও বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিল্লির সমস্ত বহুতল, ভবন, হোটেল এবং বাণিজ্যিক কমপ্লেক্সেগুলিতে বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে অ্যান্টি-স্মগ গান বসানোর কথাও জানিয়েছেন মনজিন্দর। তিনি বলেন, "আমরা দিল্লির সমস্ত বহুতলগুলিতে স্মগ-গান লাগানো বাধ্যতামূলক করব। একইভাবে, সব বাণিজ্যিক কমপ্লেক্সেগুলির ক্ষেত্রেও এই নীতি কর্যকর হবে।" তিনি আরও বলেন, " এবছর ডিসেম্বরের মধ্যে দিল্লির ৯০ শতাংশ সিএনজি বাস বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে চালু করা হবে বৈদ্যুতিক বাস।"