Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

১১ বছর পর ফের খুলছে চা নিলাম কেন্দ্র

১১ বছর পর জলপাইগুড়িতে ফের খুলছে চা নিলাম কেন্দ্র। শুক্রবার এব্যাপারে টি বোর্ডের ইস্যু করা চিঠি নর্থবেঙ্গল টি অকশন কমিটির হাতে পৌঁছছে। আগামী ৩১ মার্চ জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র থেকে ই-অকশন শুরু হওয়ার কথা

১১ বছর পর ফের খুলছে চা নিলাম কেন্দ্র
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ১১ বছর পর জলপাইগুড়িতে ফের খুলছে চা নিলাম কেন্দ্র। শুক্রবার এব্যাপারে টি বোর্ডের ইস্যু করা চিঠি নর্থবেঙ্গল টি অকশন কমিটির হাতে পৌঁছছে। আগামী ৩১ মার্চ জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র থেকে ই-অকশন শুরু হওয়ার কথা। ১৪ নম্বর সেল থেকে শুরু হবে ওই অকশন। তার আগে গড়ে তোলা হবে প্রয়োজনীয় পরিকাঠামো। এব্যাপারে ৩ মার্চ বৈঠকে বসতে চলেছে নর্থবেঙ্গল টি অকশন কমিটি। তারপরই কীভাবে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র থেকে টি অকশন হবে, কতটা চা নিলাম হবে, সেব্যাপারে সবটা জানানো হবে বলে জানিয়েছেন নর্থবেঙ্গল টি অকশন কমিটির ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সি গুপ্তা। তিনি বলেন, সব ঠিকঠাক চললে ৩১ মার্চ এখান থেকে চায়ের ই-অকশন চালু করা সম্ভব হবে বলে মনে করছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ