Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৪ বছর পছন্দের স্থানে বদলি সিআইএসএফ জওয়ানদের

২৪ বছর পছন্দের স্থানে বদলি সিআইএসএফ জওয়ানদের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরিজীবনের প্রায় ৩৮ বছরের মধ্যে ২৪ বছরই নিজের পছন্দসই জায়গায় পোস্টিং নিতে পারবেন কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-এর কর্মীরা। প্রত্যেক জওয়ান পছন্দের ১০টি বিকল্প জায়গা থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন। দেশের অন্যতম শীর্ষ এই কেন্দ্রীয় বাহিনী এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, এই প্রথম তাদের মানবসম্পদ নীতি ঘোষিত হল। পোস্টিং সংক্রান্ত এই সিদ্ধান্তগুলি সেই নীতিরই অন্তর্গত। তারা জানিয়েছে, বর্তমানে এই কেন্দ্রীয় বাহিনীর অধীনে ১.৯ লক্ষ মানুষ কাজ করেন। আছে ৩৫৯টি ইউনিট। এই প্রথম তারা প্রযুক্তিগত বিভিন্ন নিরাপত্তার ঝুঁকি সামলাতে ডোমেইন এক্সপার্ট নিয়োগ করছে। ড্রোন হামলার মোকাবিলা থেকে শুরু করে আকাশপথে শত্রুর সঙ্গে লড়াই—সবটাই নিজস্ব তথ্যপ্রযুক্তি সংক্রান্ত জ্ঞানের সাহায্যে করবেন ডোমেইন এক্সপার্টরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ