Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২১ বছর দখলিকৃত জমি ফিরে পেলেন প্রকৃত মালিক

২১ বছর দখলিকৃত জমি ফিরে পেলেন প্রকৃত মালিক
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: কান্দি মহকুমা আদালতের রায়ে প্রায় ২১ বছর পর দখল হওয়া জমি ফিরে পেলেন প্রকৃত মালিক। শুক্রবারের এই ঘটনা ভরতপুর-১ ব্লকের ঝিকড়া গ্রামের। এদিন পুলিস ও প্রশাসনের উপস্থিতিতে ওই জমির দখলদার উচ্ছেদ করা হয়। জমির মালিক খন্দেকার গোলাম কাদের বলেন, জমিটি দখল হওয়ার পর ২০০৩ সালে কান্দি মহকুমা আদালতে মামলা করা হয়েছিল। সম্প্রতি আদালতের রায়ে আমি মামলায় জয়ী হই। নিজের জমি ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। ভরতপুর-১ বিডিও দাওয়া শেরপা বলেন, আদালতের নির্দেশে ১০২ ডেসিমল ওই জমির মালিকানা খন্দেকার গোলাম কাদেরকে ফিরিয়ে দেওয়া হল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ