এস্প্যানিয়ল-০ : বার্সেলোনা-২
(ওলমো, লিওয়ানডস্কি)
এস্প্যানিয়ল-০ : বার্সেলোনা-২
(ওলমো, লিওয়ানডস্কি)
বার্সেলোনা: লা লিগায় অপ্রতিরোধ্য দেখাচ্ছে বার্সেলোনাকে। লিগে টানা নবম জয়ে শীর্ষস্থান মজবুত করল হ্যান্স ফ্লিকের দল। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে এস্প্যানিয়লকে ২-০ ব্যবধানে বশ মানিয়েছে বার্সা। স্কোরশিটে নাম তুলেছেন দুই সুপার-সাব ড্যানি ওলমো ও রবার্ট লিওয়ানডস্কি। কাতালন ডার্বি জিতে ১৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৪৯।
ওলমো, লিওয়ানডস্কি গোল করলেও শনিবার ম্যাচের সেরা হুয়ান গার্সিয়া। অসাধারণ বেশ কয়েকটি সেভ করে দলের নিশ্চিত পতন রোখেন তিনি। অথচ পুরো ম্যাচে তাঁকে এস্প্যানিয়লের সমর্থকরা কটুক্তি করে গিয়েছেন। কেউ তাঁকে ইঁদুর বলেছেন তো কেউ লোভী। আসলে এস্প্যানিয়লের যুব দল থেকেই উত্থান গার্সিয়ার। কিন্তু গত বছর শৈশবের ক্লাব ছেড়ে বার্সায় যোগ দেন তিনি। তারপর এই প্রথম এস্প্যানিয়লের মাঠে খেলতে এসেছিলেন তরুণ গোলরক্ষক। ৮৫ মিনিটে পর্যন্ত তিনিই লড়াইয়ে রেখেছিলেন বার্সাকে। এরপর ৮৬ মিনিটে ফারমিনের পাস থেকে বল পেয়ে দুরন্ত শটে জাল কাঁপান বার্সার সুপার-সাব ড্যানি ওলমো (১-০)। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফারমিনের পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন লিওয়ানডস্কি (২-০)।