Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সীমান্তে কাঁটাতার: হলফনামা তলব

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।

সীমান্তে কাঁটাতার:  হলফনামা তলব
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে দিতে হবে এই হলফনামা। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কেন্দ্রের দাবি অনুযায়ী ১৮১ কিমি জমি অধিগ্রহণের টাকা তারা ইতিমধ্যে দিয়ে দিলেও, সেই জমি কেন স্বরাষ্ট্র মন্ত্রককে হস্তান্তর করা হচ্ছে না? জানাতে হবে রাজ্যকে। রাজ্যের হলফনামার প্রেক্ষিতে কেন্দ্রেরও পালটা বক্তব্য থাকলে, তারা তা আদালতে জানাতে পারবে। পরবর্তী শুনানি ২২ ডিসেম্বর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ