নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দ্বিপাক্ষিক বৈঠকে ফয়সালা। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে বানারহাটের দেবপাড়া চা বাগান। গত ২২ সেপ্টেম্বর থেকে বাগানে কাজ বন্ধ ছিল। বোনাস ইস্যুকে কেন্দ্র করে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। ফলস্বরূপ বাগানে কাজ বন্ধ করে দেন ১১৭২ জন শ্রমিক।



