Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুনভাবে সাজছে বাকসি জিরো পয়েন্ট

আমতা বিধানসভার বাকসি জিরো পয়েন্টে বসানো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। স্বাধীনতা দিবসের আগেই মূর্তিটির উদ্বোধন হওয়ার কথা।

নতুনভাবে সাজছে বাকসি জিরো পয়েন্ট
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার বাকসি জিরো পয়েন্টে বসানো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। স্বাধীনতা দিবসের আগেই মূর্তিটির উদ্বোধন হওয়ার কথা। ইতিমধ্যে মূর্তিটি নিয়ে আসা হয়েছে। কয়েক বছর আগেও বাকসি জিরো পয়েন্ট আর পাঁচটা জায়গার মতো একটি তিন রাস্তার মোড় ছিল। এখানে না ছিল সেভাবে কোনও আলোর ব্যবস্থা, না ছিল সৌন্দর্যায়নের কোনও উদ্যোগ। ফলে সন্ধ্যার পর থেকে জায়গাটা অন্ধকারে ডুবে থাকত। পরবর্তী সময়ে আমতার বিধায়ক সুকান্ত পাল এই জায়গাটিকে সাজানোর উদ্যোগ নেন। সেই মতো স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে বাকসি জিরো পয়েন্টে ৭৫ ফুট উঁচু একটি জাতীয় পতাকার স্তম্ভ বসানো হয়। এরপর থেকেই এই এলাকার মানুষের কাছে আকর্ষনের জায়গা হয়ে ওঠে সেটি। এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে সেটি নতুনভাবে সাজানোর উদ্যোগ নিলেন বিধায়ক সুকান্ত পাল। জায়গাটিকে সুদৃশ্য বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরার পাশাপাশি বয়স্কদের বসার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে ১৮ ফুটের একটি  নেতাজির মূর্তি বসানো হবে। এছাড়া জায়গাটিকে পেভার ব্লক এবং সুদৃশ্য আলোয় সাজিয়ে তোলা হবে। বিধায়ক সুকান্ত পাল জানান, আগামী দিনে রূপনারায়ণের পাড়ে এই জায়গাটি শুধু এই এলাকার মানুষের কাছে নয়, আশেপাশের মানুষের কাছেও আকর্ষণের জায়গা হয়ে উঠবে।  নিজস্ব চিত্র    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ