Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারতে অবৈধ প্রবেশ গ্রেপ্তার আওয়ামি লিগের ছাত্রনেতা

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে গ্রেপ্তার আওয়ামি লীগের ছাত্রনেতা। বিশ্বজিৎ শীল নামে ওই ছাত্র মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন।

ভারতে অবৈধ প্রবেশ গ্রেপ্তার  আওয়ামি লিগের ছাত্রনেতা
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে গ্রেপ্তার আওয়ামি লীগের ছাত্রনেতা। বিশ্বজিৎ শীল নামে ওই ছাত্র মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। তারপর পশ্চিমবঙ্গে এসে এখান থেকে ভুয়ো ভারতীয় নথি জোগাড় করে থাকতে শুরু করেছিলেন বলে জানা গিয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে তিনি জানান, জানায় আওয়ামি লিগের ছাত্র সংগঠনের সঙ্গে অনেকদিন ধরেই সক্রিয়ভাবে জড়িত। ওপারে রাজনৈতিক হিংসার কারণে এপারে আশ্রয় নিতে হয়েছে। কোনও নথি ছাড়াই এদেশে থাকছিলেন। গত শনিবার তাঁকে গ্রেপ্তার করেন সিকিউরিটি কন্ট্রোলের আধিকারিকরা। কোথা থেকে তিনি নথি জোগাড় করলেন, তা জানার চেষ্টা হচ্ছে।

Advertisement

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারছেন, আওয়ামি লিগ সরকারের পতনের পর বিশ্বজিৎ বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন।  তাঁকে খুঁজে বেড়াচ্ছিল বিপক্ষ ছাত্র সংগঠনের লোকজন। মাস দুয়েক আগে ঢাকায় তাঁকে একা পেয়ে যায় অন্য ছাত্র গোষ্ঠীর সদস্যরা। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়েছিলেন অনেকক্ষণ। তাঁকে মৃত ভেবে পালিয়ে যায় হামালকারীরা। জ্ঞান ফেরার পর কোনওক্রমে স্থানীয় এক ডাক্তারের কাছে চিকিৎসা করান। তারপর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ