Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অটো চালকের অভিনব উদ্যোগ, আরসিবির জার্সি পরলেই লাগবে না ভাড়া

আরসিবির জার্সি পরলেই লাগবে না ভাড়া। অটো চালকের অভিনব এই উদ্যোগ একলহমায় মন কাড়ল নেটিজেনদের। আজ, শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল।

অটো চালকের অভিনব উদ্যোগ, আরসিবির জার্সি পরলেই লাগবে না ভাড়া
  • ২৮ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৮ মার্চ: আরসিবির জার্সি পরলেই লাগবে না ভাড়া। অটো চালকের অভিনব এই উদ্যোগ একলহমায় মন কাড়ল নেটিজেনদের। আজ, শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল। বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। খেলাকে ঘিরে উন্মাদনা বেঙ্গালুরু শহরে। আর এর মধ্যেই অভিনব কাণ্ড করে বসলেন স্থানীয় এক অটো চালক। জানিয়েছেন, আরসিবির জার্সি পরে তাঁর অটোতে কেউ উঠলেই লাগবে না ভাড়া।

Advertisement

এরপরই অটো চালকের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এক যাত্রী ছবি তুলে বিষয়টি সমাজ মাধ্যমে পোস্ট করেন। দেখা যায়, অটোর পিছনের সিটে আটকানো ছিল একটি কাগজ। সেখানে একটি লেখা ছিল, ম্যাচ ডে। আরসিবি বনাম হায়দরাবাদ। আপনি যদি আরসিবি-র জার্সি পরে থাকেন তা হলে ফ্রি রাইড পাবেন। আরসিবি ফর এভার। এই ছবি পোস্ট করে যাত্রীটি ক্যাপশনে লেখেন, আরসিবি-র প্রতি ওই অটোচালকের নিখাদ ভালোবাসা এবং ক্রিকেটপ্রেমের কথাও। মুহূর্তের মধ্যে অটো চালকের অভিনব এই উদ্যোগ লাখো ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে। 

 

সম্পর্কিত সংবাদ