Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহিলা কর্মীদের হেনস্তা ও ধর্মান্তরকরণে চাপ, গ্রেপ্তার

নাসিকের টিসিএসের বিপিও অফিসে ধর্মান্তরকরণ ও হেনস্তার অভিযোগ সামনে এসেছে। এবার মহারাষ্ট্রেরই নাগপুর। অভিযোগের তির একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) মালিকের বিরুদ্ধে।

মহিলা কর্মীদের হেনস্তা ও ধর্মান্তরকরণে চাপ, গ্রেপ্তার
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগপুর: নাসিকের টিসিএসের বিপিও অফিসে ধর্মান্তরকরণ ও হেনস্তার অভিযোগ সামনে এসেছে। এবার মহারাষ্ট্রেরই নাগপুর। অভিযোগের তির একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) মালিকের বিরুদ্ধে। ওই সংস্থায় কর্মরত মহিলাদের জোর করে ধর্মীয় আচার পালন এবং ধর্মান্তরকরণের চেষ্টার অভিযোগে রিয়াজ কাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্তত পাঁচজন মহিলা তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন। মনকাপুর থানায় রিয়াজের বিরুদ্ধে যৌননিগ্রহ, ধর্মীয় রীতি পালনে চাপ সৃষ্টি এবং ধর্মান্তরকরণের অভিযোগ এনেছেন তাঁরা। এক তরুণী আবার ওই সংস্থা থেকে চাকরি ছাড়তেও বাধ্য হন। সোমবার অভিযুক্তকে ২৩ এপ্রিল পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কতজন মহিলাকে  চাপ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এব্যাপারে সরাসরি কোনো তথ্য-প্রমাণ হাতে পায়নি পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ