Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ল্যাপটপ চুরি করে বিক্রির চেষ্টা, ধৃত

অফিসে ঢুকে ল্যাপটপ চুরির অভিযোগ উঠল উল্টোডাঙা থানা এলাকায়। রাতের অন্ধকারে অফিসের তালা ভেঙে ঢোকে এক দুষ্কৃতী। অফিসে থাকা দু’টি ল্যাপটপ ও চার্জার হাতিয়ে নিয়ে চম্পট দেয় সে।

ল্যাপটপ চুরি করে বিক্রির চেষ্টা, ধৃত
  • ২৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অফিসে ঢুকে ল্যাপটপ চুরির অভিযোগ উঠল উল্টোডাঙা থানা এলাকায়। রাতের অন্ধকারে অফিসের তালা ভেঙে ঢোকে এক দুষ্কৃতী। অফিসে থাকা দু’টি ল্যাপটপ ও চার্জার হাতিয়ে নিয়ে চম্পট দেয় সে। অফিস কর্তৃপক্ষ উল্টোডাঙা থানায় অভিযোগ জানায়। তার ভিত্তিতে মামলার রুজু করে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। তাতে এক দুষ্কৃতীকে চিহ্নিত করে পুলিস। মানিকতলা থানা এলাকার বাসিন্দা সে। অভিযুক্তের নাম তাপস দে। তাকে গ্রেপ্তার করে উল্টোডাঙা থানার পুলিস। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর খবর পেয়েছেন তদন্তকারীরা। মোবাইল ও ল্যাপটপ চুরি করে কম দামে বাজারে বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে ওই ব্যক্তির নামে। অভিযুক্ত পুলিসকে জানিয়েছে, প্রতিটি ল্যাপটপ ১০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল তার। বৃহস্পতিবার‌ই এই ল্যাপটপ বিক্রির কথা ছিল। তার আগেই মানিকতলা থানা এলাকার বাগমারি রোডে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় পুলিস। সেখান থেকেই তাপসকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। শিয়ালদহ আদালতে পেশ করা হলে বিচারক ১ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ