মুম্বই: রাতারাতি প্রোফাইল ফাঁকা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সমস্ত পোস্ট মুছে ফেললেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখিজা। আর এরপরই নানা জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। ফ্যানেরা দুঃখপ্রকাশ করেছেন। কেউ বলছেন, এপ্রিল ফুল করেছেন অপূর্বা। সম্প্রতি সময় রায়নার কমেডি শো ইন্ডিয়া’জ গট লেটেন্ট গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তারপর থেকে হু হু করে কমেছে জনপ্রিয়তা। বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট, প্রোমোশনাল ইভেন্ট থেকেও তাঁর নাম বাদ পড়তে শুরু করেছে। একাংশের কথায়, এই পরিস্থিতির জেরেই সম্ভবত ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে ফেলতে চাইছেন অপূর্বা। বর্তমানে তাঁর অ্যাকাউন্টে ঢুঁ মারলে দেখা যাচ্ছে, ফলোয়ার সংখ্যা ৩০ লক্ষ। তবে কোনও পোস্ট নেই। ফলোয়িং সংখ্যাও শূন্য।



