Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

চিরঞ্জীবীর সিনেমায় অনুরাগ

চিরঞ্জীবীর ছবিতে অভিনয় করবেন অনুরাগ কাশ্যপ। পরিচালক ববির সঙ্গে পরের ছবির পরিকল্পনা সেরে ফেরেছেন চিরঞ্জীবী। সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনুরাগ। ইতিমধ্যে এর জন্য চুক্তিবদ্ধও হয়েছেন তিনি।

চিরঞ্জীবীর সিনেমায় অনুরাগ
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চিরঞ্জীবীর ছবিতে অভিনয় করবেন অনুরাগ কাশ্যপ। পরিচালক ববির সঙ্গে পরের ছবির পরিকল্পনা সেরে ফেরেছেন চিরঞ্জীবী। সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনুরাগ। ইতিমধ্যে এর জন্য চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। বলিউডের উপর একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগ। জানিয়েছিলেন বলিউড ছেড়ে তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি দেবেন। এবার সে জন্যই দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন অনুরাগ। সম্প্রতি একটি নতুন ছবি মুক্তি পেয়েছে চিরঞ্জীবীর। সেই ছবির বক্স অফিস সাফল্য উদযাপন করছেন তিনি। তারপরই নতুন ছবির কাজ শুরু করবেন। শোনা যাচ্ছে, অ্যাকশন ঘরানার এই ছবির শ্যুটিং শুরু হবে শীঘ্রই। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুরুতেই ছবিটি মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ