Bartaman Logo
১০ জুন, ২০২৬

জ্যোতির সঙ্গে যোগসাজশ! পাঞ্জাব থেকে পাকচর সন্দেহে গ্রেপ্তার আরও এক ইউটিউবার

জ্যোতির সঙ্গে যোগসাজশ! পাঞ্জাব থেকে পাকচর সন্দেহে গ্রেপ্তার আরও এক ইউটিউবার
  • ৪ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ফের এক পাকিস্তানি গুপ্তচরের খোঁজ। আবারও পাঞ্জাব পুলিসের হাতে পাক চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার এক ইউটিউবার। পাঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশনস সেল বুধবার জসবীর সিং নামে ওই ইউটিউবারকে গ্রেপ্তার করেছে।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত ইউটিউবারের চ্যানেল 'জান মহল' স্থানীয় ভাবে বেশ জনপ্রিয়। তাঁর চ্যানেলে ফলোয়ারের সংখ্যাও ছিল ১১ লক্ষের বেশি। পুলিসি তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত জসবীর সিং পাকিস্তানের আইএসআই-এর সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এছাড়া, তিনি হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলতেন বলে পুলিস সূত্রে খবর।

তদন্তে উঠে এসেছে, ২০২০, ২০২১ ও ২০২৪ সালে জসবীর পাকিস্তান সফরে গিয়েছিল। এই সময় তিনি একাধিক পাকিস্তানি ব্লগারদের সঙ্গেও যোগাযোগ করেছিলেন বলে দাবি। এছাড়াও, দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে আয়োজিত পাকিস্তান ন্যাশনাল ডে-র অনুষ্ঠানেও লক্ষ্য করা গিয়েছে এই ইউটিউবারকে। 

পুলিস সূত্রে খবর, জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারের পর, জসবীর সিং তার মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে পাকিস্তানি যোগসাজশ মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু ফরেন্সিক বিভাগের সহায়তায় একাধিক ডেটা উদ্ধার করেছে পুলিস। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ