ইসলামাবাদ: নিজেদের লাভের জন্য যুদ্ধে ইন্ধন জোগাচ্ছে আমেরিকা। মূলত সমরাস্ত্র বিক্রি করার লক্ষ্যেই এই কৌশল। নয়াদিল্লির সঙ্গে সঙ্ঘাতের মাঝেই এমন বিস্ফোরক দাবি করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ইতিমধ্যে এসংক্রান্ত ভিডিও প্রকাশ্যে এসেছে।
ইসলামাবাদ: নিজেদের লাভের জন্য যুদ্ধে ইন্ধন জোগাচ্ছে আমেরিকা। মূলত সমরাস্ত্র বিক্রি করার লক্ষ্যেই এই কৌশল। নয়াদিল্লির সঙ্গে সঙ্ঘাতের মাঝেই এমন বিস্ফোরক দাবি করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ইতিমধ্যে এসংক্রান্ত ভিডিও প্রকাশ্যে এসেছে।
পাক প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, এক শতাব্দী ধরে একাধিক যুদ্ধের কেন্দ্রে রয়েছে আমেরিকা। আসিফের তোপ, ‘গত ১০০ বছর একের পর এক যুদ্ধ করিয়েছে আমেরিকা। ওরা কমপক্ষে ২৬০টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। অন্যদিকে চীন মাত্র তিনবার যুদ্ধ করেছে।’ তিনি আরও বলেন, ‘তারপরেও আমেরিকা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে চলেছে। ওদের সমরাস্ত্র উৎপাদন শিল্প অনেক বেশি উন্নত। এটাই আমেরিকার জিডিপির অন্যতম অংশ। সেই কারণেই আমেরিকা বারবার যুদ্ধ সৃষ্টি করে।’ বক্তব্যে সিরিয়া, আফগানিস্তান, মিশরের মতো দেশের কথা উল্লেখ করেন আসিফ। তিনি জানান, একসময় এই দেশগুলি সমৃদ্ধ ছিল। তবে দীর্ঘদিন ধরে যুদ্ধের ফলে থমকে গিয়েছে উন্নয়ন ও অর্থনীতি। আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তাদের ধ্বংস করে দিয়েছে। আসিফের কথায়, ‘এক সময় এই রাষ্ট্রগুলি যথেষ্ট ধনী ছিল। কিন্তু আজ তারা দেউলিয়া।’
আসিফের এই দ্বিচারিতার প্রতিবাদে সরব নেট দুনিয়া। এক ব্যক্তি লেখেন, ‘যখন সাহায্য দরকার ছিল তখন আমেরিকার পা ধরেছিল পাকিস্তান। যুদ্ধবিরতির পর আবার ওয়াশিংটনের নিন্দায় ফিরেছে তারা।’ আর একজনের কটাক্ষ, ‘পাকিস্তানের সামরিক মতবাদ বিদেশি রাষ্ট্রের উপর নির্ভরশীল। সেই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মুখে এমন মন্তব্য মানায় না।’ কয়েকজন আবার পাক প্রতিরক্ষামন্ত্রীর পক্ষও নিয়েছেন। একজন লেখেন, ‘সব ক্ষমতাশালী রাষ্ট্র সমরাস্ত্র বিক্রি করতে চায়। এটা ভুল নয়। তাই তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টি করে।’ -ফাইল চিত্র