Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমাজন কর্তা জেফ বেজোস ও লরেন স্যাঞ্চেজের বিয়েতে চাঁদের হাট! খরচ শুনলে চোখ কপালে উঠবে

বিয়ে করতে খরচ হচ্ছে ৪৬ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা

আমাজন কর্তা জেফ বেজোস ও লরেন স্যাঞ্চেজের বিয়েতে চাঁদের হাট! খরচ শুনলে চোখ কপালে উঠবে
  • ২৭ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

ভেনিস, ২৭ জুন: বিয়ে করতে খরচ হচ্ছে ৪৬ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা। কিন্তু বিয়েটা কার? বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় চতুর্থ স্থানে থাকা ব্যক্তি তথা আমাজনের কর্তা জেফ বেজোসের। পাত্রী প্রাক্তন সাংবাদিক লরেন স্যাঞ্চেজ। আজ, শুক্রবার(ভারতীয় সময়) ভেনিসে বিরাট সমারোহে বিয়ে হবে বেজোস ও লরেনের। সেই বিয়ের অনুষ্ঠানটি হবে ভেনিসের দ্বীপ সান জর্জিও মাজোরেতে। এমনটাই সূত্রের খবর। যদিও ২৬ জুন থেকে শুরু হয়েছে প্রাক বিবাহের অনুষ্ঠান। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ককটেল পার্টি। এই শিল্পপতির বিয়েতে হাজির থাকছেন প্রায় ২০০-৫০০ জন অতিথি। সেই অতিথিদের থাকার জন্য বিলাসবহুল হোটেলের ব্যবস্থা করা হয়েছে। যা অবস্থিত ভেনিস শহরেই।

Advertisement

ইতিমধ্যেই ভেনিসের দিকে রওনা দিয়েছেন অতিথিরা। তালিকায় রয়েছেন অভিনেতা থেকে শিল্পপতি, রাজনীতিবিদরা। সূত্রের খবর, বেজোসের বিয়েতে উপস্থিত থাকছেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, গায়ক মিক জ্যাগার, রিয়্যালিটি তারকা কিম কার্ডাশিয়ান, সঞ্চালক অপরাহ উইনফ্রে, অভিনেতা অরল্যান্ডো ব্লুম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী, গায়িকা ক্যাটি পেরি, বিয়োন্সে, নাতাশা পুনাওয়ালা, শিল্পপতি বিল গেটসের মতো ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বিয়েতে। ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথিরা ভেনিসে পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, এই বিয়ের অনুষ্ঠানের জন্য ভেনিসের মার্কো পোলো এয়ারপোর্টে বিশেষ অনুমতি চাওয়া হয়েছে। ৯৫টির বেশি ব্যক্তিগত বিমান যাতে সেই এয়ারপোর্টে নামতে পারে সেই বিষয়ের অনুমতি চাওয়া হয়েছে। এর থেকেই বোঝা যায় বিয়ের বহরের। প্রথম স্ত্রী সমাজসেবী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ২০১৯ সালে বিচ্ছেদ হয় আমাজন কর্তার। ২০২৩ সালে লরেন স্যাঞ্চেজের সঙ্গে বাগদান সারেন জেফ বেজোস। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাঁরা। 

সম্পর্কিত সংবাদ