Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অল্লুর নতুন অবতার

অল্লু অর্জুনকে নানা ভাবে দেখেছেন দর্শক। কিন্তু এবার অভিনেতার সামনে নতুন চ্যালেঞ্জ। মুক্তি পেল তাঁর আসন্ন ছবি ‘রাকা’র পোস্টার।

অল্লুর নতুন অবতার
  • ৯ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

অল্লু অর্জুনকে নানা ভাবে দেখেছেন দর্শক। কিন্তু এবার অভিনেতার সামনে নতুন চ্যালেঞ্জ। মুক্তি পেল তাঁর আসন্ন ছবি ‘রাকা’র পোস্টার। একদিকে রহস্য। অন্যদিকে ভয়। এই দুইয়ের মিশেলে অল্লুকে নতুন অবতারে দেখবেন তামাম দর্শক। পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি। সাধারণত অ্যাটলি বড়পর্দায় লার্জার দ্যান লাইফ গল্প বলতে ভালোবাসেন। এই ছবিতেও তার ব্যতিক্রম হবে না। ফ্যান্টাসি, অ্যাকশন, ইমোশনের মিশেলে গল্প বুনেছেন তিনি। অ্যাটলির কথায়, ‘রাকা শুধুমাত্র একটা ছবি নয়। এটা আমার ভিতরের একটা অংশ। যা এত বছর ধরে আমি বয়ে নিয়ে চলেছি। গত ১৮ বছর ধরে এই আইডিয়ার উপর কাজ করেছি। একদিনের জন্যও তা আমার অন্তর থেকে মুছে যেতে দিইনি। এই লুক তো সবে শুরু। গোটা ছবিটি যা নিয়ে আসতে চলেছে, তা কল্পনার বাইরে।’ মোট ন’টি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ