Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসের শীর্ষ কর্তার মেল আইডি ব্যবহার করে বিট কয়েন কেনার অভিযোগ

পুলিস কর্তার মেল আইডি ব্যবহার করে কেনা হয়েছে বিট কয়েন! এমন অভিযোগ তুলেছেন উত্তরবঙ্গে রাজ্য পুলিসের এক শীর্ষ কর্তার পিএ।

পুলিসের শীর্ষ কর্তার মেল আইডি ব্যবহার করে বিট কয়েন কেনার অভিযোগ
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুলিস কর্তার মেল আইডি ব্যবহার করে কেনা হয়েছে বিট কয়েন! এমন অভিযোগ তুলেছেন উত্তরবঙ্গে রাজ্য পুলিসের এক শীর্ষ কর্তার পিএ। তিনি ইতিমধ্যে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, অসৎ উদ্দেশ্যে ওই মেইল আইডির অপব্যবহার করেছে অজানা সন্দেহভাজন ব্যক্তিরা। চার দিন ধরে ঘটনার তদন্তে নেমেও তার কিনারা করতে পারেনি পুলিস। এনিয়ে পুলিস মহলে ব্যাপক শোরগোল পড়েছে।

Advertisement

শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, ওই পুলিস কর্তার মেইল আইডি ব্যবহার করে বিট কয়েন কেনার অভিযোগ মিলেছে। তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। সেই মেইলটি কোথা থেকে এসেছে, তা জানান চেষ্টা চলছে। এব্যাপারে গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
উত্তরবঙ্গে রাজ্য পুলিসের ওই শীর্ষ কর্তার অফিস শিলিগুড়ি শহরের মাল্লাগুড়িতে। তিন দিন আগে ওই পুলিস কর্তার পিএ বিট কয়েন কেনার মেইলটি লক্ষ্য করেন। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি সাইবার ক্রাইম থানার জানান। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, ১৩ মার্চ একটি মেইল এসেছে। সেখানে তিনি লক্ষ্য করেন যে পুলিস কর্তার ই-মেইল আইডি ব্যবহার করে বিট কয়েন ইউএসডি ৬৭৮.৯৯ কেনা হয়েছে। তাঁর অভিযোগ, অনুমোদন ছাড়াই সরকারি ইমেল আইডির অপব্যবহার করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিরা এই কাজ করেছে।
পুলিস জানিয়েছে, ১৯ মার্চ বিষয়টি নিয়ে ওই শীর্ষ পুলিস কর্তার পিএ অভিযোগ করেছেন। ঘটনার প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, পুলিস কর্তার কাছে বিট কয়েন কেনার যে মেইলটি এসেছিল তা ‘ফেক’। এর পিছনে কোনও প্রতারণা চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ