Bartaman Logo
২ জুন, ২০২৬

মুম্বইতে সব ‘কবুতর খানা’ বন্ধের নির্দেশ

বন্ধ করতে হবে শহরের সব ‘কবুতর খানা’। এমনই নির্দেশ মুম্বই পুরসভার। জানা যাচ্ছে, স্বাস্থ্য সচেতনতাকে সামনে রেখে এমন পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার।

মুম্বইতে সব ‘কবুতর খানা’ বন্ধের নির্দেশ
  • ৭ জুলাই, ২০২৫ ১৫:০৭

মুম্বই: বন্ধ করতে হবে শহরের সব ‘কবুতর খানা’। এমনই নির্দেশ মুম্বই পুরসভার। জানা যাচ্ছে, স্বাস্থ্য সচেতনতাকে সামনে রেখে এমন পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। কবুতর হল পায়রার হিন্দি প্রতিশব্দ। খানা বলতে বোঝানো হয় খাবার। সুতরাং ‘কবুতর খানা’ হল সেই জায়গায় যেখানে পায়রাকে খাওয়ানো হয়। গোটা মুম্বই জুড়ে একাধিক ‘কবুতর খানা’ রয়েছে। প্রতিদিন শয়ে শয়ে পায়রা সেখানে উড়ে আসে। শহরের বাসিন্দারাই খাবার দিয়ে যান। কিন্তু এতে সমস্যায় পড়েন কবুতর খানার পাশ্বর্বর্তী এলাকার লোকজন। পায়রার পালক থেকে মল, চারিদিক নোংরা হয় সহজেই। এর প্রভাব পড়ে শরীরেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ