Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

হলদিয়া পেট্রকেমের সুরক্ষায় এআই

হলদিয়া পেট্রকেমিক্যালস লিমিটেডের সঙ্গে গাঁটছড়া বাঁধল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক ভিডিও অ্যানালিটিক্স সংস্থা স্ট্যাকু টেকনোলজিস।

হলদিয়া পেট্রকেমের সুরক্ষায় এআই
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হলদিয়া পেট্রকেমিক্যালস লিমিটেডের সঙ্গে গাঁটছড়া বাঁধল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক ভিডিও অ্যানালিটিক্স সংস্থা স্ট্যাকু টেকনোলজিস। এর ফলে হলদিয়া পেট্রকেমের সুরক্ষায় নজরদারি চালাবে এআই প্রযুক্তিনির্ভর ড্রোন। অগ্নিকাণ্ড বা ব্যক্তিগত সুরক্ষার মতো ক্ষেত্রে যাতে সঙ্গে সঙ্গে মনিটরিং করা যায়, তা নিশ্চিত করা হবে। হলদিয়া পেট্রকমে দাবি করেছে, সুরক্ষার প্রশ্নে আধুনিক প্রযুক্তি ব্যবহারে তারা লাগাতার বিনিয়োগ করতে অভ্যস্ত। স্ট্যাকু’র সঙ্গে গাঁটছড়া তেমনই একটি দিক, যেখানে এআই এবং অটোমেশনকে কাজে লাগানো হবে। আগে যেখানে নিরাপত্তাকর্মীরা নজরদারি চালাতেন, তা এবার থেকে হবে প্রযুক্তিনির্ভর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ