Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিমানবন্দরে ধৃত আফগান নাগরিক

ভুয়ো ভারতীয় পাসপোর্ট নিয়ে সফর করছিলেন এক আফগান নাগরিক। সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে তাকে ধরে ফেলেন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

কলকাতা বিমানবন্দরে ধৃত আফগান নাগরিক
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো ভারতীয় পাসপোর্ট নিয়ে সফর করছিলেন এক আফগান নাগরিক। সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে তাকে ধরে ফেলেন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি একাধিক নামে পাসপোর্ট তৈরি করেছিলেন। কখনও তিনি নিজের পরিচয় দিয়েছিলেন এবি ওয়াহাব। কখনও নাম দিয়েছিলেন ওয়াসিম আহমেদ। আবার কখনও পরিচয় দিয়েছিলেন নাসির খান নামে। সোমবার গভীর রাতে কলকাতা থেকে কুয়ালানামপুর যাওয়ার জন্য বিমান ধরছিলেন তিনি। কলকাতা বিমানবন্দরের অভিবাসন দপ্তর ওই ব্যক্তির কাগজপত্র পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করার সময় জানা যায়, তিনি ভুয়ো পাসপোর্ট ব্যবহার করছেন। প্রথমে ওই ব্যক্তিকে আটক করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তাতেই জানা যায়, নাসির খান নামে ভারতীয় পরিচয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করেছেন। তার কাছে একটি আফগান পাসপোর্টও পাওয়া গিয়েছে। সেটির সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নামে লুক আউট নোটিশ জারি রয়েছে। কাবুলের আদি বাসিন্দা তিনি। কলকাতায় এসেছিলেন। বউবাজার এলাকায় কয়েকদিন ছিলেন। চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওই ব্যক্তির নামে। কি উদ্দেশ্যে কলকাতায় এসেছিলেন, সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ