Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিনেতা সোহমের নামে হাইকোর্টে ঋণখেলাপের মামলা

ঋণখেলাপের অভিযোগে অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে। শাহিদ ইমাম নামে হুগলির ব্যবসায়ী মামলাটি করেছেন।

অভিনেতা সোহমের নামে হাইকোর্টে ঋণখেলাপের মামলা
  • ২ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঋণখেলাপের অভিযোগে অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে। শাহিদ ইমাম নামে হুগলির ব্যবসায়ী মামলাটি করেছেন। আজ, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। বুধবার সোহমকে মামলায় পক্ষভুক্ত করতে বলেছে আদালত। শাহিদ ইমামের অভিযোগ, ২০২১ সালে একটি ছবির জন্য সোহমকে টাকা দিয়েছিলেন। পাওনার পরিমাণ ৬৮ লক্ষ। সেই টাকা দিচ্ছেন না সোহম। শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২০২২ সালে গ্রেপ্তার হন শাহিদ। ২০২৪ সালে জামিন পেয়ে যান। পরে সোহমের কাছে টাকা ফেরত চান। শাহিদের অভিযোগ, টাকা চাইলে হুমকি দেওয়া হচ্ছে! চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এনিয়ে সোহমের সঙ্গে ফোন ও মেসেজে যোগাযোগ করা হলে বুধবার রাতপর্যন্ত কোনো উত্তর মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ