Bartaman Logo
৯ জুন, ২০২৬

শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

ডাবল ইঞ্জিন রাজ্যে ফের নারী নির্যাতন। এবার শিকার মাত্র সাড়ে ৩ বছরের শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় বিজন তাঁতি।

শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ডাবল ইঞ্জিন রাজ্যে ফের নারী নির্যাতন। এবার শিকার মাত্র সাড়ে ৩ বছরের শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় বিজন তাঁতি। তারপর নারকীয় অত্যাচার। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ৪ মার্চের। ওইদিন বিকেলে শিশুটির পরিবার বাইরে গিয়েছিল। তখন বাড়িতে আসে বিজন। চকোলেট কিনে দেওয়ার নাম করে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। ধর্ষণের পর শিশুটিকে উধারবন্ধ চা বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। পরিবারের লোকজন বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা ৭টা নাগাদ চা বাগানের কাছে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পায় তার বাবা। বাবাকে কাছে পেয়ে সব বলে শিশুটি। বৃহস্পতিবার অভিযোগ দায়ের করে পরিবার। শুরু হয় তল্লাশি। গ্রেপ্তার করা হয় বিজন তাঁতিকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ