Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, ২ জনের মৃত্যু, জখম একাধিক

বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। অটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। আজ, বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন বাসন্তী হাইওয়েতে।

বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, ২ জনের মৃত্যু, জখম একাধিক
  • ৮ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। অটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। আজ, বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন বাসন্তী হাইওয়েতে। ঘটনায় ২ জনের মৃত্যু পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি যাত্রীবাহী অটোর সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়‌। অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মিনাখাঁ থানার পুলিশ। অকুস্থলেই ২ জন মারা যান। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাটে জেলা পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে দুর্ঘটনা না কী যান্ত্রিক গোলযোগের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অটো-গাড়ির মধ্যে সংঘর্ষটি হয়েছে সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

সম্পর্কিত সংবাদ