Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলা নেতৃত্ব ও সাংসদদের সঙ্গে অভিষেকের বৈঠক

ছাব্বিশের বিধনিসভা নির্বাচনের দিকে তাকিয়ে সাংগঠনকে শক্তিশালী করতে জেলাভিত্তিক বৈঠক শুরু করেছে তৃণমূল। জেলায় সংগঠনের হাল হকিকত জানতে স্থানীয় নেতাদের কলকাতায় ডেকে পাঠিয়ে তথ্য নেওয়া হচ্ছে।

জেলা নেতৃত্ব ও সাংসদদের সঙ্গে অভিষেকের বৈঠক
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সাংগঠনকে শক্তিশালী করতে জেলাভিত্তিক বৈঠক শুরু করেছে তৃণমূল। জেলায় সংগঠনের হাল হকিকত জানতে স্থানীয় নেতাদের কলকাতায় ডেকে পাঠিয়ে তথ্য নেওয়া হচ্ছে। সেই সূত্রে আজ, সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলার তৃণমূল নেতৃত্বকে কলকাতায় ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটে বৈঠক হবে। এই দুই জেলায় আগামী বিধানসভা নির্বাচনের জন্য লড়াইয়ের রোডম্যাপ জানানো হবে বৈঠকে। ইতিমধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মালদহ জেলার নেতাদের নিয়ে বৈঠক করেছেন অভিষেক। অন্যদিকে আগামী কাল, মঙ্গলবার দিল্লি যাবেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ, সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান রয়েছে মহাজোট ইন্ডিয়ার। পূর্ব নির্ধারিত জেলা কমিটির বৈঠক থাকায় অভিষেক আজ দিল্লিতে যেতে পারছেন না। ওই কর্মসূচিতে তৃণমূলের অন্যান্য সাংসদরা উপস্থিত থাকবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ