Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উড়ল না অভিষেকের কপ্টার, বিজেপির বিরুদ্ধে কারসাজির অভিযোগ তৃণমূলের, পরে হেমন্ত সোরেনের চপারে করে বীরভূমযাত্রা

নির্দিষ্ট সময়ে কলকাতা থেকে বীরভূম জেলার রামপুরহাটের উদ্দেশে উড়তে পারল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। ডিজিসিএ’র অনুমতি না-মেলাতেই এই সমস্যা।

উড়ল না অভিষেকের কপ্টার, বিজেপির বিরুদ্ধে কারসাজির অভিযোগ তৃণমূলের, পরে হেমন্ত সোরেনের চপারে করে বীরভূমযাত্রা
  • ৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দিষ্ট সময়ে কলকাতা থেকে বীরভূম জেলার রামপুরহাটের উদ্দেশে উড়তে পারল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। ডিজিসিএ’র অনুমতি না-মেলাতেই এই সমস্যা। এর পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস। পালটা কপ্টার সুরক্ষার যুক্তি দেখিয়েছে বিজেপি। শেষমেশ ঝাড়খণ্ড থেকে আসা হেমন্ত সোরেনের বিমানে কলকাতা থেকে রামপুরহাট যান তৃণমূল সেনাপতি।

Advertisement

২ জানুয়ারি থেকে ‘আবার জিতবে বাংলা’ শীর্ষক কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় অভিষেকের জনসভা, রোড শো-সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। সেই সূত্রে মঙ্গলবার বীরভূমে অভিষেকের একাধিক কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল। বেলা ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাব থেকে অভিষেকের হেলিকপ্টার রামপুরহাটের উদ্দেশে ওড়ার কথা ছিল। তার জন্য ১২টার অনেক আগেই হেলিপ্যাডে পৌঁছে যান অভিষেক। কিন্তু দীর্ঘক্ষণ তাঁকে সেখানে বসে থাকতে হয়। জানা যায়, হেলিকপ্টার ওড়ার অনুমতি দিল্লি থেকে আসেনি। ডিজিসিএ অনুমতি দেয়নি বলে অভিযোগ। 
যেহেতু সভাস্থলে অনেক আগেই মানুষজন চলে এসেছিলেন, ফলে সড়ক পথে কলকাতা থেকে রামপুরহাট যেতে দীর্ঘসময় লেগে যেত। তাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে আর একটি হেলিকপ্টার বেহালায় আনার বিকল্প ব্যবস্থা করা হয়। সেটি চড়েই অভিষেক রামপুরহাট যান। প্রথমটি ওড়ার ছাড়পত্র না-পাওয়ার পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল। অভিষেক বলেন, নির্বাচন এখনও শুরুই হয়নি, ভোটের দামামা বেজেছে মাত্র, আর তাতেই আমার হেলিকপ্টার আটকানো হল! কিন্তু ওরা জানে না, আমার জেদ বাংলা-বিরোধীদের চেয়ে দশগুণ বেশি। তাই বুদ্ধি খাটিয়ে ঝাড়খণ্ড থেকে হেমন্ত সোরেনের হেলিকপ্টারটি আনিয়ে সভাস্থলে মানুষের কাছে পৌঁছে গিয়েছি। কোনও ধমকানি, চমকানি, ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না।
অভিষেকের হেলিকপ্টারে ডিজিসিএ’র অনুমতি না-মেলার পিছনে ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, ডিজিসিএ’র কাছে সুরক্ষা ব্যবস্থাটিই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সুরক্ষিত যাত্রাপথেরই অনুমতি দেবে ডিজিসিএ। তার সঙ্গে রয়েছে রুট ফাঁকা আছে কি না, সেই প্রশ্নও।  এদিন বেহালা থেকে যে হেলিকপ্টারটিতে অভিষেকের রামপুরহাট যাত্রা নির্দিষ্ট ছিল, সেটি প্রথম চলার কথা ছিল। আকাশপথে সেটির যাত্রার অনুমতি আসার কথা ছিল সকালেই। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তা আসেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ