Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিল্পীর পাসপোর্ট সমস্যা মেটালেন অভিষেক

বাংলার প্রতিভাবাবান সংগীত শিল্পীর পাশে দাঁড়িয়ে পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান করলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শিল্পীর পাসপোর্ট সমস্যা মেটালেন অভিষেক
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার প্রতিভাবাবান সংগীত শিল্পীর পাশে দাঁড়িয়ে পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান করলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ইন্ডিয়ান আইডল’ নামে খ্যাত দেশে সুপরিচিত গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রথম ১০-এ জায়গা করে নিয়েছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির অঙ্কিতা প্রধান। এর আগে ওই গানের অনুষ্ঠানের শুটিং হচ্ছিল মুম্বইতে। কিন্তু এবার প্রথম দশ স্থানাধিকারীর গানের পর্বের শুটিং হওয়ার কথা দুবাইতে। অঙ্কিতা প্রধান নাবালিকা হওয়ার কারণে একা দুবাইতে গানের অনুষ্ঠানে যেতে পারবেন না বলে তাঁর মায়ের সঙ্গে পাসপোর্টের আবেদন করেন। জানা যায়, অঙ্কিতার পাসপোর্ট এলেও তাঁর মায়ের পাসপোর্ট আসেনি। এই অবস্থায় গানের অনুষ্ঠানের আয়োজক ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকে পাসপোর্টের নথি চাওয়া হয়েছিল। কিন্তু পাসপোর্ট হাতে না আসায় সমস্যায় পড়েন অঙ্কিতার মা। সমস্যার সমাধানে অঙ্কিতার পরিবারের পক্ষ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পাওয়ার পর অভিষেক যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। অভিষেকের উদ্যোগেই অঙ্কিতার মায়ের পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান হয়। অঙ্কিতার মা পাসপোর্ট পেয়েও গিয়েছেন। অঙ্কিতা ও তাঁর মা দুবাইতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ