Bartaman Logo
৯ জুন, ২০২৬

পঞ্চায়েত কর্মীকে খুনের চেষ্টা গুজরাতে গ্রেপ্তার আপ বিধায়ক, ভোটে হেরে বিজেপির চক্রান্ত: কেজরিওয়াল

বৈঠক চলাকালীন পঞ্চায়েত কর্মীর উপর হামলা ও খুনের চেষ্টা। এমনই অভিযোগে শনিবার রাতে গ্রেপ্তার করা হল গুজরাতের আম আদমি পার্টি (আপ) বিধায়ক চৈতর বসাবাকে।

পঞ্চায়েত কর্মীকে খুনের চেষ্টা গুজরাতে গ্রেপ্তার আপ বিধায়ক, ভোটে হেরে বিজেপির চক্রান্ত: কেজরিওয়াল
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গান্ধীনগর: বৈঠক চলাকালীন পঞ্চায়েত কর্মীর উপর হামলা ও খুনের চেষ্টা। এমনই অভিযোগে শনিবার রাতে গ্রেপ্তার করা হল গুজরাতের আম আদমি পার্টি (আপ) বিধায়ক চৈতর বসাবাকে। এরপরই বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ তুলে রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করেছে আপ।  দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ভিসাভাদর উপ নির্বাচনে হারের পর ফুঁসছে বিজেপি। তাই এই গ্রেপ্তারি। কিন্তু এসব করে আপকে ভয় দেখানো যাবে না।

Advertisement

জানা গিয়েছে, শনিবার চৈতরের বিধানসভা এলাকা দেদিয়াপদার এক পঞ্চায়েতে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় স্তরের কমিটি গঠনকে কেন্দ্র করে আলোচনা হচ্ছিল। সেই কমিটির সদস্য হিসেবে একজনের নাম প্রস্তাব করেছিলেন বিধায়ক। অভিযোগ, বিধায়ক মনোনীত প্রার্থীকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এতেই মেজাজ হারান বাসাবা। তিনি  সাগবারা তালুক পঞ্চায়েতের মহিলা সভাপতিকে গালিগালাজ করেন বলে অভিযোগ। পাশাপাশি দেদিয়াপদার পঞ্চায়েত সভাপতিকে মোবাইল ছুড়ে মারেন বলেও অভিযোগ। এর জেরে মাথা ফেটে যায় সঞ্জয়ের। পরে ভাঙা কাঁচের টুকরো নিয়েও সঞ্জয়ের দিক তেড়ে যান বিধায়ক। শনিবার রাতেই বিধায়ককে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিস।
দলের বিধায়কের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে আপ। কেজরিওয়াল বলেছেন,  পুরোটাই বিজেপির চক্রান্ত। আসলে ভিসাভাদর উপ নির্বাচনে হারের পর থেকেই রাগে জ্বলছে বিজেপি। কিন্তু এসব করে আপকে ভয় দেখানো যাবে না। বিজেপির দাদাগিরিতে গুজরাতের মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ তাদের সঠিক জবাব দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ