Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১ কোটি ৬২ লক্ষ ব্যয়ে উলুবেড়িয়ায় তৈরি হয়েছে ভবঘুরেদের আশ্রয়স্থল

খুশির খবর। উলুবেড়িয়া শহরের ভবঘুরেদের জন্য তৈরি হয়েছে আশ্রয়স্থল

১ কোটি ৬২ লক্ষ ব্যয়ে উলুবেড়িয়ায়  তৈরি হয়েছে ভবঘুরেদের আশ্রয়স্থল
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: খুশির খবর। উলুবেড়িয়া শহরের ভবঘুরেদের জন্য তৈরি হয়েছে আশ্রয়স্থল। উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশপুরে এই আবাসের নাম দেওয়া হয়েছে ‘উলুবেড়িয়া শান্তির নীড়’। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের তত্ত্বাবধানে এবং উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে এই আশ্রয়স্থল তৈরি করতে ব্যয় হয়েছে ১ কোটি ৬২ লক্ষ টাকা। ভবন তৈরির কাজ সম্পূর্ণ। যে কোনও দিন ভবঘুরেদের থাকার জন্য তা খুলে দেওয়া হবে।

Advertisement

কখনও উলুবেড়িয়া শহরের কালীবাড়ি, কখনও রেল স্টেশনে, আবার কখনও বা যাত্রী শেডে, বা খোলা আকাশের নীচেই রাত কাটান ভবঘুরেরা। তাঁদের নির্দিষ্ট কোনও থাকার ঠিকানা নেই। ফলে শীত-গ্রীষ্ম-বর্ষায় আশ্রয়হীন হয়েই ঘুরে বেড়াতে হয় এইসব ভবঘুরেদের। তাঁদের জন্যই জগদীশপুরে জল প্রকল্পের পাশে তিনতলার এই আবাসস্থল তৈরি করা হয়েছে। উলুবেড়িয়া পুরসভার সূত্রে খবর, এই আবাসস্থলে ২৫/৩০ জন ভবঘুরে আশ্রয় নিতে পারবেন। পুরসভার পক্ষ থেকে তাঁদের থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থাও করা হবে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, এখানে ভবঘুরেদের জন্য নিখরচায় থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা আছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ