Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

রাজস্থানে ভেসে গেল হাইওয়ের একাংশ

দিনকয়েক পরই ছিল উদ্বোধন। তার আগে রবিবার নদীর জলের তোড়ে ভেসে গেল রাজস্থানের ঝুনঝুনুতে নবনির্মিত রাজ্য সড়কের একাংশ।

রাজস্থানে ভেসে গেল হাইওয়ের একাংশ
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: দিনকয়েক পরই ছিল উদ্বোধন। তার আগে রবিবার নদীর জলের তোড়ে ভেসে গেল রাজস্থানের ঝুনঝুনুতে নবনির্মিত রাজ্য সড়কের একাংশ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর তারপর থেকেই রাজস্থানের ডাবল ইঞ্জিন সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একাংশের কথায়, রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার জেরেই এই ঘটনা। দ্রুত পুরো বিষয়টির তদন্ত করা হোক। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পূর্ত বিভাগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ