Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আম পাড়াকে কেন্দ্র করে বচসা, গোবরডাঙায় যুবককে খুনের অভিযোগে ধৃত ১

গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই বন্ধুর বচসা। আর তারপর হাতাহাতিতে প্রাণ গেল এক বন্ধুর। গতকাল, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার ঝনঝনিয়া এলাকায়।

আম পাড়াকে কেন্দ্র করে বচসা, গোবরডাঙায় যুবককে খুনের অভিযোগে ধৃত ১
  • ৩ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই বন্ধুর বচসা। আর তারপর হাতাহাতিতে প্রাণ গেল এক বন্ধুর। গতকাল, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার ঝনঝনিয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। মৃতের নাম বসির মণ্ডল(৩২)।

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল, সোমবার রাতে বাড়ির পাশের একটি বাগানে বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল বসির মন্ডল(৩২)। সেখানে বন্ধু রাজিবুলের সঙ্গে তাঁর শুরু হয় বচসা। পরবর্তীতে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপর রাজিবুল সেখানেই বসিরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে অসুস্থ হয়ে পড়ে বসির। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় অন্য বন্ধুরা। চিকিৎসকরা বসিরের শিরদাঁড়া সহ শরীরের অন্যান্য সমস্যা দেখে বারাসত মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন। গতকাল, সোমবার রাতেই বসিরের মৃত্যু হয়। ইতিমধ্যেই গোবরডাঙা থানায় রাজিবুল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বসিরের পরিবার। ঘটনার পর থেকেই রাজিবুল পলাতক ছিল। তারপরেই পুলিস তল্লাশি চালিয়ে রাজিবুলকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ