Bartaman Logo
২ জুন, ২০২৬

পথ দুর্ঘটনায় মৃত ৮

উত্তরপ্রদেশের কৌশাম্বিতে পুণ্যার্থীদের ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে সাইনি থানা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পথ দুর্ঘটনায় মৃত ৮
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০

কৌশাম্বি: উত্তরপ্রদেশের কৌশাম্বিতে পুণ্যার্থীদের ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে সাইনি থানা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানটি প্রয়াগরাজ থেকে ফতেপুরের উদ্দেশে যাচ্ছিল। জানা গিয়েছে, ওই পিকআপ ভ্যানে মহিলা ও শিশু সহ প্রায় ২৪ জন পুণ্যার্থী ছিলেন। প্রয়াগরাজের অতিরিক্ত ডিজি জ্যোতি নারায়ণ বলেন, ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। বাকিদের অনেকেই গুরুতর জখম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ