Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে আন্তঃজেলা এটিএম লুটের গ্যাংয়ের ৮ দুষ্কৃতী পাকড়াও

আন্তঃজেলা এটিএম লুটের গ্যাংয়ের আট দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিস। ৭মে রঘুনাথগঞ্জের পুঁঠিয়া মোড় থেকে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম লুট করেছিল দুষ্কৃতীরা।

রঘুনাথগঞ্জে আন্তঃজেলা এটিএম লুটের গ্যাংয়ের ৮ দুষ্কৃতী পাকড়াও
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: আন্তঃজেলা এটিএম লুটের গ্যাংয়ের আট দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিস। ৭মে রঘুনাথগঞ্জের পুঁঠিয়া মোড় থেকে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম লুট করেছিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে ১৭দিন পর সেই অপরাধের কিনারা করেছে পুলিস। বৃহস্পতিবার রাতে সাগরদিঘির নিস্তা থেকে এই চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম এনামুল শেখ, বাদলকুমার সিংহ, রিঙ্কু শেখ, খায়রুল শেখ, শেখ ইব্রাহিম, রফিক শেখ, তুহিন জানা ও আবদুল কাদির জিলানি। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা, কলকাতা ও মুর্শিদাবাদ জেলায়।

Advertisement

শুক্রবার বিকেলে জঙ্গিপুরের পুলিস সুপার অমিতকুমার সাউ এই আটজনকে গ্রেপ্তারের কথা সাংবাদিকদের জানান। শুক্রবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের প্রত্যেকের পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
পুলিস সুপার বলেন, রঘুনাথগঞ্জে এটিএম চুরির তদন্তে নেমে আট দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের হেফাজত থেকে ধারালো অস্ত্র ও কিছু সরঞ্জাম মিলেছে। ঘটনার তদন্ত করে দেখা হবে। পুলিস জানিয়েছে, প্রায় ১৭দিন আগে রাত আড়াইটে নাগাদ রঘুনাথগঞ্জের পুঁঠিয়া মোড় থেকে দুষ্কৃতীরা একটি এটিএম লুট করে নিয়ে পালায়। খবর পেয়ে পুলিস দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলেও তারা পুলিসের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর বৃহস্পতিবার ওই দুষ্কৃতী দলটি সাগরদিঘির বালিয়া ও নেতাজি মোড় এলাকায় ঘোরাঘুরি করছিল। সেখানে লোকজন থাকায় প্রথমে তারা সরে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর তারা নিস্তা এলাকায় যায়। সম্ভবত সেখানে কোনও এটিএম লুটের পরিকল্পনা করেছিল তারা। সন্দেহ হওয়ায় পুলিস তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কথাবার্তায় প্রচুর অসঙ্গতি মেলে। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে ছেনি, হাতুড়ি, কাটারি সহ নানা সরঞ্জাম পাওয়া যায়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ