Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ৬

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা। গাছে ধাক্কা গাড়ির। মৃত্যু হল ৬ জনের। রবিবার রাতে উত্তরপ্রদেশের কুশীনগর জেলার দেবগাঁও গ্রামের এই পথ দুর্ঘটনায় জখম আরও দু’জন।

বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ৬
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গোরক্ষপুর: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা। গাছে ধাক্কা গাড়ির। মৃত্যু হল ৬ জনের। রবিবার রাতে উত্তরপ্রদেশের কুশীনগর জেলার দেবগাঁও গ্রামের এই পথ দুর্ঘটনায় জখম আরও দু’জন। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, গাড়িটি দ্রুতগতিতে যাচ্ছিল। শুক্লা ভৌজলির কাছে বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সজোরে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। ঘটনার পরই উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। পরে পুলিস পৌঁছয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের বয়স ২৫-৪০ বছরের মধ্যে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ